১। (১) এই অধ্যাদেশ মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫ নামে অভিহিত হইবে। (২) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখ নির্ধারণ করিবে, সেই তারিখে ইহা কার্যকর হইবে। * এস, আর, ও নং ৩২৫-আইন/২০২৫, তারিখ: ০৩ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ দ্বারা ১৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ মোতাবেক ০১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ উক্ত আইন কার্যকর হইয়াছে।