মহেশখালী এলাকাকে শিল্প ও বাণিজ্যিক অঞ্চলে রূপান্তর ও পরিচালনার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশ যেহেতু মহেশখালী এলাকায় মাতারবাড়ী সমুদ্র বন্দর প্রতিষ্ঠাসহ বিভিন্ন সেক্টরের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে উক্ত এলাকাকে দ্রুত একটি শিল্প ও বাণিজ্যিক অঞ্চলে রূপান্তরের কার্যক্রম পরিচালিত হইতেছে; যেহেতু সকল কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধন এবং সুপরিকল্পিত উন্নয়নের স্বার্থে ইহার পরিচালনার ক্ষেত্রে একটি উপযুক্ত কর্তৃপক্ষ প্রতিষ্ঠা এবং ইহার কার্যক্রম নির্দিষ্ট করিবার জন্য বিধিবিধান নির্ধারণ করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং যেহেতু, সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান…