২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (১) “অধিদপ্তর” অর্থ সড়ক ও জনপথ অধিদপ্তর; (২) “আন্তঃসংযোগ” অর্থ একাধিক সড়কের সংযোগস্থল; (৩) “ইউটিলিটি ডাক্ট” অর্থ বিদ্যুৎ, পানি, নর্দমার পাইপ, ফাইবার অপটিক ক্যাবলসহ অন্যান্য নাগরিক পরিসেবা বহনকারী সংরক্ষিত আবদ্ধ পথ (ডাক্ট); (৪) “ইন্টারচেঞ্জ” অর্থ একাধিক সড়কের সংযোগস্থলে এক সড়ক হইতে অন্য সড়কে নির্বিঘ্নে প্রবেশ ও নির্গমনের ব্যবস্থা সংবলিত অবকাঠামো; (৫) “এক্সপ্রেসওয়ে (Expressway)” অর্থ নিরবচ্ছিন্নভাবে যানবাহন চলাচলের জন্য যানবাহনের প্রবেশাধিকার নিয়ন্ত্রিত মহাসড়ক; (৬) “ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি” অর্থ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কর্তৃক…