৬৷ (১) মহা হিসাব নিরীক্ষক তাঁহার নিয়োগের তারিখে যদি প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত ব্যক্তি হন, তাহা হইলে তিনি সেই তারিখে যেই পদে ছিলেন সেই পদের প্রতি প্রযোজ্য বিধিমালার অধীন যেরূপ ছুটি, অবসর ভাতা, আনুতোষিক ও ভবিষ্য তহবিল সুবিধাদি পাইতেন সেইরূপ ছুটি, অবসর ভাতা, আনুতোষিক ও ভবিষ্য তহবিল সুবিধাদি প্রাপ্য হইবেন, এবং এতদুদ্দেশ্যে মহা হিসাব নিরীক্ষক হিসাবে তাঁহার চাকুরী নিরবিচ্ছিন্ন বলিয়া গণ্য হইবে৷ (২) অন্য কোন ব্যক্তি মহা হিসাব নিরীক্ষক নিযুক্ত হইলে তিনি সরকারের একজন সচিবের প্রতি প্রযোজ্য বিধিমালার অধীন প্রাপ্য ছুটি, অবসর ভাতা, আনুতোষিক ও ভবিষ্য তহবিল সুবিধাদি প্রাপ্য হইবেন৷