৩৬। (১) এই আইনের বিধান সাপেক্ষে, সংবিধি দ্বারা নিম্নবর্ণিত সকল বা যে কোনো বিষয়ে বিধান প্রণয়ন করা যাইবে, যথা:- (ক) উপাচার্যের ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ; (খ) উপউপাচার্যগণের ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ; (গ) কোষাধ্যক্ষ এর ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ; (ঘ) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ইউনিট, বিভাগ, ইনস্টিটিউট, বিজনেস ইনকিউবেটর, গবেষণা কেন্দ্র, সাময়িকভাবে স্থগিতকরণ, বিলোপ সাধন ও রক্ষণাবেক্ষণ এবং শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টির বিধান নির্ধারণ; (ঙ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীগণের পদবি ও ক্ষমতা, দায়িত্ব-কর্তব্য এবং কর্মের শর্তাবলি নির্ধারণ; (চ) আবাসিক হল প্রতিষ্ঠা ও উহাদের রক্ষণাবেক্ষণ; (ছ)…