মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর আইন, ২০২৩ যেহেতু উচ্চশিক্ষার বিভিন্ন ক্ষেত্রে অগ্রসরমান বিশ্বের সহিত সংগতি রক্ষা ও সমতা অর্জন এবং জাতীয় পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণা, বিশেষ করিয়া বিভিন্ন ক্ষেত্রে আধুনিক জ্ঞানচর্চা ও পঠন-পাঠনের সুযোগ সৃষ্টি ও সম্প্রসারণের উদ্দেশ্যে মেহেরপুর জেলায় মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:- বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কতিপয় আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর আইন, ২০২৩ (২০২৩ সনের ০৮ নং আইন) এর সংশোধন ১১। (১) মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর আইন, ২০২৩ (২০২৩…