৮। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, জাতীয় উপদেষ্টা কমিটি নামে একটি কমিটি থাকিবে। (২) একজন চেয়ারম্যানসহ ০৯(নয়) সদস্যের সমন্বয়ে উক্ত কমিটি গঠিত হইবে। (৩) কমিটির চেয়ারম্যান এবং সদস্যগণ ০৩(তিন) বৎসর মেয়াদে এবং সরকার কর্তৃক নির্ধারিত শর্তে মনোনীত হইবেন। (৪) কমিটির সভা ও অন্যান্য কার্যাদি নির্ধারিত পদ্ধতিতে অনুষ্ঠিত হইবে। (৫) জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান উক্ত কমিটির কার্য-সম্পাদনে প্রয়োজনীয় সাচিবিক ও অন্যান্য সহায়তা প্রদান করিবে।