৭। জন্ম-পূর্ববর্তী বা জন্ম-পরবর্তী সেবা দানের উদ্দেশ্যে কোন গর্ভবতী মহিলা বা মাতৃদুগ্ধদানকারী বা শিশুর মায়েদের সহিত যোগাযোগ স্থাপনের লক্ষ্যে লিখিত, দর্শনীয় বা শ্রবণীয় যে কোন শিক্ষামূলক বা তথ্যমূলক উপকরণে, অন্যান্য বিষয়ের মধ্যে, নিম্নবর্ণিত তথ্যাদি অন্তর্ভুক্ত থাকিতে হইবে— (ক) মাতৃদুগ্ধের উপকারিতা এবং শ্রেষ্ঠত্ব সম্পর্কে ধারণা প্রদান; (খ) যথাযথ পদ্ধতিতে মাতৃদুগ্ধ খাওয়ানো এবং উহার ধারাবাহিকতা বজায় রাখা; (গ) জন্মের ১ (এক) ঘণ্টার মধ্যে মায়ের শাল দুধ খাওয়ানো, পূর্ণ ৬ (ছয়) মাস বয়স পর্যন্ত শুধু মাতৃদুগ্ধ খাওয়ানো, ৬ (ছয়) মাস পর মাতৃদুগ্ধের পাশাপাশি ঘরে তৈরি খাবার খাওয়ানোর উপকারিতা, এবং শিশুর পূর্ণ ২…