৬। (১) আপাততঃ বলবৎ অন্য কোন আইনের বিধানাবলী ক্ষুণ্ণ না করিয়া, কোন ব্যক্তি মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্ত্ততকৃত শিশুর বাড়তি খাদ্য বা উহা ব্যবহারের সরঞ্জামাদি বিপণন, বিক্রয় ও বিতরণ করিতে পারিবেন না, যদি না উহার প্রত্যেক ধারণপাত্রে ও উহার সহিত সংযুক্ত মোড়কে সুস্পষ্ট, সহজে দৃশ্যমান, পাঠযোগ্য, বোধগম্য, সহজবোধ্য বাংলায় ও উজ্জ্বল রংয়ের লেখা দ্বারা ’’গুরত্বপূর্ণ তথ্যাদি’’ শিরোনামাধীন নিম্নবর্ণিত তথ্য ও বিবরণাদি মুদ্রিত বা উল্লিখিত থাকে, যথা :- (ক) পণ্যের নামের অব্যবহিত নিম্নে যে আয়তনের অক্ষরে উহার নাম মুদ্রিত হয় ঠিক সেই আয়তনের ’’মায়ের দুধের বিকল্প বা উহার সমকক্ষ কিছুই নাই’’…