৪। (১) কোন ব্যক্তি মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্ত্ততকৃত শিশুর বাড়তি খাদ্য বা উহা ব্যবহারের সরঞ্জামাদির আমদানি, স্থানীয়ভাবে উৎপাদন, বিপণন, বিক্রয় বা বিতরণের উদ্দেশ্যে, কোন বিজ্ঞাপন মুদ্রণ, প্রদর্শন, প্রচার বা প্রকাশ করিবেন না বা অনুরূপ কোন কাজে নিজেকে নিয়োজিত করিবেন না। (২) উপ-ধারা (১) এর সামগ্রিকতার আওতায়, বিশেষ করিয়া, অন্যান্য বিষয়ের মধ্যে, নিম্নবর্ণিত কর্মকাণ্ড পরিচালনা করা যাইবে না, যথা :— (ক) জনগণের, বিশেষতঃ স্বাস্থ্য, পুষ্টি বা শিক্ষা ক্ষেত্রের সহিত জড়িত কোন ব্যক্তি, ছাত্র-ছাত্রী বা তাহাদের পরিবারের কোন সদস্যের, নিকট এমন কোন লিফলেট, হ্যান্ডবিল বা অনুরূপ কোন দলিল…