২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) ’’জাতীয় উপদেষ্টা কমিটি’’ অর্থ ধারা ৮ এর অধীন গঠিত জাতীয় উপদেষ্টা কমিটি; (খ) ’’ধারণপাত্র’’ অর্থ যে কোন বাক্স, বোতল, ঝুড়ি, টিন, কৌটা, ব্যারেল, আধার (case), পাত্র, টিউব, গ্লাস, মগ, বস্তা বা অন্য কোন সামগ্রী যাহাতে বিপণন, বিক্রয় বা বিতরণের জন্য মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য বা বাণিজ্যিকভাবে প্রস্ত্ততকৃত শিশুর বাড়তি খাদ্য ভরা, পোরা বা রাখা হয়; (গ) ’’নির্ধারিত’’ অর্থ বিধি দ্বারা নির্ধারিত; (ঘ) ’’পরিচালক’’ অর্থ জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক; (ঙ) ’’প্রচার’’ অর্থ যে কোন ধরনের মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে…