১৬। পরিচালক বা তাহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা, এই আইন বা তদধীন প্রণীত বিধির বিধান সাপেক্ষে, যুক্তিসঙ্গত সময়ে, অপরাধের সহিত সম্পৃক্ত কোন বস্ত্ত বা পণ্য কোন ভবন, গোডাউন বা কোন স্থানে লুকানো বা রাখা হইয়াছে বা গুদামজাত করা হইয়াছে বা হইতেছে এইরূপ যে কোন স্থান বা যানবাহনে প্রবেশ করিতে বা তল্লাশী করিতে পারিবেন।