১৫। এই আইনের অধীন কোন অপরাধ সংঘটিত হইলে, যে সকল বস্ত্ত, পণ্য-সামগ্রী, যন্ত্রপাতি বা অন্য যে কোন বস্ত্ত সহযোগে উক্ত অপরাধ সংঘটিত হইয়াছে সেইগুলি বাজেয়াপ্তযোগ্য বা, ক্ষেত্রমত, বিনষ্টযোগ্য হইবে।