১২। (১) যদি কোন ব্যক্তি এই আইনের কোন বিধান লংঘন করেন, তাহা হইলে উক্ত লংঘন হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনূর্ধ্ব ৩ (তিন) বৎসর কারাদণ্ড বা অনূর্ধ্ব ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দণ্ডনীয় হইবেন। (২) মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য ও বাণিজ্যিকভাবে প্রস্ত্ততকৃত শিশুর বাড়তি খাদ্য বা উহা ব্যবহারের সরঞ্জামাদির কারণে কোন শিশু অসুস্থ হইলে বা মৃত্যুবরণ করিলে উহা হইবে এই আইনের অধীন একটি শাস্থিযোগ্য অপরাধ এবং তজ্জন্য উক্ত মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য বাণিজ্যিকভাবে প্রস্ত্ততকৃত শিশুর বাড়তি খাদ্য বা উহা ব্যবহারের সরঞ্জামাদির প্রস্ত্ততকৃত কোম্পানী ১০(দশ) বৎসর কারাদন্ড বা অনূর্ধ্ব ৫০,০০০০০…