১১। (১) এই আইন বা তদধীন প্রণীত বিধির কোন বিধান লংঘন করা হইলে বা নিবন্ধন সনদে উল্লিখিত কোন শর্ত ভঙ্গ করা হইলে বা নিবন্ধন প্রাপ্তির উদ্দেশ্যে কোন ভুল বা অসত্য তথ্য প্রদান করা হইলে পরিচালক, নির্ধারিত পদ্ধতিতে, নিবন্ধন স্থগিত বা, ক্ষেত্রমত, বাতিল করিতে পারিবেন। (২) নিবন্ধন গ্রহীতাকে অন্যূন ১৫ (পনের) দিনের কারণ দর্শানোর সুযোগ প্রদান না করিয়া উপ-ধারা (১) এর অধীন কোন নিবন্ধন স্থগিত বা, ক্ষেত্রমত, বাতিল করা যাইবে না। (৩) উপ-ধারা (১) এর অধীন প্রদত্ত কোন আদেশ দ্বারা কোন নিবন্ধন গ্রহীতা সংক্ষুব্ধ হইলে তিনি আদেশ প্রাপ্তির তারিখ হইতে ৩০ (ত্রিশ) দিনের মধ্যে সরকারের নিকট আপীল করিতে পারিবেন। (৪) উপ-ধারা (৩)…