১০। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, পরিচালক মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য ও বাণিজ্যিকভাবে প্রস্ত্ততকৃত শিশুর বাড়তি খাদ্যের নিবন্ধন প্রদান করিবে। (২) উপ-ধারা (১) এর অধীন নিবন্ধন প্রাপ্তির জন্য প্রতিটি আবেদন উক্ত উপ-ধারায় উল্লিখিত পরিচালকের নিকট, নির্ধারিত পদ্ধতিতে, ফরমে, শর্তে ও ফিস প্রদানক্রমে, দাখিল করিতে হইবে। (৩) উপ-ধারা (২) এর অধীন দাখিলকৃত আবেদন, এই আইন ও তদধীন প্রণীত বিধির বিধান অনুসারে, বিবেচনাক্রমে, আবেদনপত্র দাখিলের ৬০ (ষাট) দিনের মধ্যে, নিবন্ধন প্রদান করিতে হইবে। (৪) এই ধারার অধীন ইস্যুকৃত নিবন্ধন সনদে উহার মেয়াদ ও নিবন্ধনের জন্য প্রয়োজনীয় শর্তাবলী উল্লিখিত থাকিবে। (৫) উপ-ধারা (৩)…