৩১। (১) মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০০৯ (২০০৯ সনের ৮ নং আইন) এতদ্বারা রহিত করা হইল। (২) উক্তরূপ রহিত হওয়া সত্বেও উক্ত আইনের অধীন দায়েরকৃত কোন মামলা বা গৃহীত কোন কার্যধারা অনিষ্পন্ন থাকিলে উহা এইরূপে নিষ্পন্ন হইবে যেন উহা এই অধ্যাদেশের অধীন দায়েরকৃত বা গৃহীত হইয়াছে। (৩) উক্তরূপ রহিত হওয়া সত্বেও Foreign Exchange Regulation Act, 1947 (Act No. VII of 1947) ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০০৯ এর আওতাধীন কোন অপরাধ সংগঠিত হইলে বা তদন্তাধীন বা বিচারাধীন থাকিলে উক্ত অপরাধসমূহ এই অধ্যাদেশের বিধান অনুযায়ী এইরূপে নিষ্পন্ন হইবে যেন উহা এই আইনের অধীন দায়েরকৃত বা গৃহীত হইয়াছে।