৭ক। (১) অঙ্গ-প্রত্যঙ্গ সংগ্রহ ও সংযোজনে সহায়তা প্রদানের নিমিত্ত নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে একটি প্রত্যয়ন বোর্ড গঠিত হইবে, যথা:- (ক) স্বাস্থ্য অধিদপ্তরের অন্যূন পরিচালক পদমর্যাদার একজন প্রতিনিধি; (খ) স্বাস্থ্য অধিদপ্তরের অন্যূন উপ-পরিচালক পদমর্যাদার একজন প্রতিনিধি; (গ) সরকার কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন একজন বিশেষজ্ঞ চিকিৎসক; এবং (ঘ) সংশ্লিষ্ট হাসপাতালের পরিচালক কর্তৃক মনোনীত একজন উপযুক্ত প্রতিনিধি। (২) ধারা ৭ এর উপ-ধারা (৩) এর দফা (ক) এর অধীন মেডিকেল বোর্ড কর্তৃক অঙ্গ-প্রত্যঙ্গ দাতা ও গ্রহীতার আত্মীয়তা সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে কোন সন্দেহ দেখা দিলে উহা প্রত্যয়ন বোর্ডের নিকট…