৭। (১) মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট হাসপাতালে নিম্নবর্ণিত ব্যক্তিগণের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করিতে হইবে, যথা:― (ক) সংশ্লিষ্ট বিষয়ে সার্জারীতে অভিজ্ঞতাসম্পন্ন অধ্যাপক পদমর্যাদার ১ (এক) জন চিকিৎসক; (খ) অন্যূন সহযোগী অধ্যাপক পদমর্যাদার ১ (এক) জন এ্যানেসথেসিওলজিস্ট; এবং (গ) সংশ্লিষ্ট হাসপাতালে অন্যূন পরিচালক পদমর্যাদার একজন প্রতিনিধি বা চিকিৎসক। (২) মেডিকেল বোর্ড, প্রয়োজনে, সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন অনধিক দুই জন সদস্য কো-অপ্ট করিতে পারিবে। (৩) মেডিকেল বোর্ডের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:- (ক) অঙ্গ-প্রত্যঙ্গ দাতা ও গ্রহীতার আত্মীয়তার সম্পর্ক…