৪। (১) ধারা ৫ এর বিধান সাপেক্ষে, নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহে কোন ব্যক্তির দেহ হইতে অঙ্গ-প্রত্যঙ্গ অন্য কোন ব্যক্তির দেহে সংযোজনের উদ্দেশ্যে বিযুক্ত করা যাইবে, যথা :- (ক) উক্ত ব্যক্তি জীবদ্দশায় স্বেচ্ছায় তাহার কোন অঙ্গ-প্রত্যঙ্গ দান করিলে; (খ) দফা (ক) এ উল্লিখিত দানের অবর্তমানে উক্ত ব্যক্তির ব্রেইন ডেথ ঘোষণার পর তাহার কোন আইনানুগ উত্তরাধিকারী যদি উক্ত ব্যক্তির দেহ হইতে অঙ্গ-প্রত্যঙ্গ বিযুক্ত করিবার জন্য লিখিতভাবে অনুমতি প্রদান করেন; (গ) কোন ব্যক্তির ব্রেইন ডেথ ঘোষণার ২৪(চবিবশ) ঘন্টার মধ্যে কোন দাবীদার না থাকিলে ব্রেইন ডেথ ঘোষণাকারী হাসপাতালের প্রশাসনিক কর্তৃত্ব পালনকারী ব্যক্তি; অথবা (ঘ) চক্ষু,…