১৬। (১) নিঃস্বার্থবাদী দাতা নির্ধারণ ও অনুমতি প্রদানের জন্য একটি নিঃস্বার্থবাদী দাতা নির্ধারণ ও অনুমতি প্রদান কমিটি থাকিবে এবং উহা নিম্নবর্ণিত সদস্যদের সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) উপ-উপাচার্য, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়-সভাপতি; (খ) প্রতিনিধি, জনপ্রশাসন মন্ত্রণালয়-সদস্য; (গ) প্রতিনিধি (পুলিশ সুপার পদমর্যাদার নিম্নে নহে), পুলিশ সদর দপ্তর-সদস্য; (ঘ) পরিচালক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট-সদস্য; (ঙ) একজন অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়-সদস্য; (চ) একজন মানবাধিকারকর্মী (সরকার কর্তৃক মনোনীত)-সদস্য; (ছ) যুগ্মসচিব, সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য সেবা বিভাগ-সদস্য সচিব। (২)…