অনুচ্ছেদ - ১৫ ১. প্রত্যেকেরই একটি জাতীয়তার অধিকার রয়েছে। ২. কাউকেই যথেচ্ছভাবে তাঁর জাতীয়তা থেকে বঞ্চিত করা যাবে না, কিংবা কারো জাতীয়তা পরিবর্তনের অধিকার অগ্রাহ্য করা যাবে না।