৪৬। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন প্রদত্ত ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুণ্ন না করিয়া, উক্ত বিধিতে নিম্নবর্ণিত সকল বা যে কোন বিষয়ে বিধান প্রণয়ন করা যাইবে, যথাঃ— (ক) মানব পাচার তহবিলের উৎস; (খ) তহবিল পরিচালনা; (গ) তহবিল হইতে অনুদান গ্রহণের পদ্ধতি ও যোগ্যতা (method & criteria) ; (ঘ) অনুদানের অর্থের পরিমাণ ও বিভাজন; এবং (ঙ) বিধি দ্বারা নির্ধারিত কোন কাজ।