৪৩। Code of Criminal Procedure, 1898 (Act No. V of 1898) এর section 87, 88 ও 339B-তে ভিন্নরূপ যাহা কিছুই থাকুক না কেন, যেক্ষেত্রে ট্রাইব্যুনালের এই মর্মে বিশ্বাস করিবার যুক্তিসংগত কারণ থাকে যে, অভিযুক্ত ব্যক্তি তাহার গ্রেফতার বা তাহাকে বিচারে সোপর্দকরণ এড়াইবার জন্য পলাতক রহিয়াছেন বা আত্মগোপন করিয়াছেন এবং তাহার আশু গ্রেফতারের কোনো সম্ভাবনা নাই, সেইক্ষেত্রে ট্রাইব্যুনাল অভিযোগপত্র বা তদন্ত প্রতিবেদন গৃহীত হইবার তারিখ হইতে পরবর্তী ১৫ (পনেরো) কার্য দিবসের মধ্যে উক্ত অনুপস্থিত বা পলাতক অভিযুক্ত ব্যক্তিকে হাজির করিবার নিমিত্ত ১ (এক)টি বহুল প্রচারিত বাংলা অথবা ইংরেজি জাতীয় দৈনিক পত্রিকায় আদেশ…