৩৫। (১) এই অধ্যাদেশের অধীন মামলা বা অভিযোগ দায়ের, তদন্ত, অপরাধসমূহের বিচার এবং বিচার সংক্রান্ত অন্যান্য বিষয়ে এই অধ্যাদেশে কোনো বিধান না থাকিলে Code of Criminal Procedure, 1898 (Act No. V of 1898) এবং, ক্ষেত্রমত, Evidence Act, 1872 (Act No. I of 1872) এর বিধানাবলি প্রযোজ্য হইবে। (২) এই অধ্যাদেশের অধীন অপরাধ ও দণ্ডের দায়-দায়িত্বের বিষয়ে Penal Code, 1860 এর Chapter III এর বিধানাবলি প্রযোজ্য হইবে। (৩) এই অধ্যাদেশের অধীন সংঘটিত অপরাধসমূহ Extradition Act, 1974 (Act No. XLVIII Of 1974) এর section 2 এর sub-section (1) এর clause (a)-তে সংজ্ঞায়িত extradition অপরাধ হিসাবে গণ্য হইবে।