৬। (১) মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনার জন্য লাইসেন্স প্রদানের একক এখতিয়ার থাকিবে সরকারের; এবং এইরূপ লাইসেন্সের জন্য সরকারের নিকট, নির্ধারিত পদ্ধতিতে ও ফরমে, আবেদন করিতে হইবে। (২) লাইসেন্সের জন্য আবেদনপত্রের সহিত নিম্নবর্ণিত কাগজপত্রাদি ও তথ্যসমূহ সংযুক্ত করিতে হইবে, যথা:— (ক) আবেদনকারী কোম্পানীর নিবন্ধন সংক্রান্ত নিগমিতকরণ প্রত্যয়নপত্রের (Certificate of incorporation) অনুলিপি; (খ) আবেদনকারী কোম্পানীর সংঘস্মারক ও সংঘবিধির অনুলিপি; (গ) আবেদনকারী কোম্পানীর নিরীক্ষিত সর্বশেষ উদ্বৃত্তপত্র এবং লাভ-ক্ষতির হিসাবসহ নিরীক্ষা প্রতিবেদন; (ঘ) যে সমস্ত পণ্য বা সেবা বিপণন করা হইবে উহার নামসহ…