৪৬। (১) এই আইনের অধীন মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনাকারী ব্যক্তির সকল ব্যবসায়িক ও আর্থিক লেনদেন কোন ব্যাংকের মাধ্যমে পরিচালনা করিতে হইবে। (২) মাল্টি-লেভেল মার্কেটিং পদ্ধতিতে পণ্য ও সেবা বিক্রয় সংক্রান্ত প্রতিটি চুক্তি ক্রেতা-পরিবেশক কর্তৃক সরাসরি সংশ্লিষ্ট মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনাকারীর সহিত সম্পাদিত হইতে হইবে; এবং কোন ক্রেতা-পরিবেশক অপর কোন ক্রেতা-পরিবেশকের সহিত কোনরূপ বিক্রয় চুক্তিতে আবদ্ধ হইতে পারিবে না, তবে এই আইনের উদ্দেশ্যের সহিত অসামঞ্জস্যপূর্ণ না হওয়া সাপেক্ষে স্পন্সর করা যাইবে। (৩) উপ-ধারা (২) এর অধীন চুক্তি সম্পাদনের সময় ক্রেতা পরিবেশকগণের ছবি ও জাতীয়…