৪৫। (১) এই আইনের অধীন মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনাকারী উহার পণ্য বা সেবার ক্রেতা বা বিক্রেতা বা ক্রেতা পরিবেশক বা উহার কোন স্তরের কোন সদস্য বা কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ইহার সহিত এমন কোন চুক্তিতে আবদ্ধ করিতে পারিবে না যাহাতে কোন পণ্য বা সেবার ক্রেতা বা ক্রেতা-পরিবেশক বা বিক্রেতা সংগ্রহ না করার কারণে উক্ত ব্যক্তি কর্তৃক নিয়োগকৃত ক্রেতা বা ক্রেতা-পরিবেশক বা বিক্রেতা বা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, ক্ষতিগ্রস্ত করে। (২) কোন মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনাকারী কোন ব্যক্তির বিরুদ্ধে উপ-ধারা (১) এর বিধান লংঘনের অভিযোগ উত্থাপিত হইলে বা এইরূপ কোন বিষয়…