৪৪। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনা সংক্রান্ত কর্মকাণ্ড নিয়ন্ত্রণের উদ্দেশ্যে সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, প্রয়োজনীয় নির্দেশনা প্রণয়ন ও জারি করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন কোন নির্দেশনা জারি করা হইলে উহা লাইসেন্সের শর্ত হিসাবে গণ্য হইবে এবং উক্ত শর্ত প্রতিপালনে প্রত্যেক মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনাকারী বাধ্য থাকিবেন।