৪৩। (১) প্রত্যেক অর্থ বৎসর শেষ হইবার ৩ (তিন) মাসের মধ্যে সরকার বা সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনাকারী প্রত্যেক ব্যক্তি উহার বার্ষিক লেনদেন ও অডিট প্রতিবেদনের পূর্ণাঙ্গ বিবরণী দাখিল করিবেন। (২) উপ-ধারা (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, উপ-ধারা (৩) এ উল্লিখিত কর্মকর্তা মাল্টিলেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনাকারীর সকল রেকর্ড, দলিল-দস্তাবেজ মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনাকারীর নগদ বা ব্যাংকে গচ্ছিত অর্থ, জামানত এবং অন্যবিধ সম্পত্তি পরীক্ষা করিয়া দেখিতে পারিবেন এবং উহার যে কোন কর্মকর্তা বা কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করিতে পারিবেন। (৩) এই আইনের…