৪। (১) কোন ব্যক্তি লাইসেন্স ব্যতীত মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনা করিতে পারিবেন না। (২) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, লাইসেন্সের অধীন নিম্নবর্ণিত পণ্য বা সেবার ক্ষেত্রে মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনা করা যাইবে, যথা:— (ক) গৃহস্থালী পণ্য ; (খ) ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্য ; (গ) হোম এপ্লায়েন্স পণ্য ; (ঘ) প্রসাধন ও টয়লেট্রিজ পণ্য ; (ঙ) হারবাল পণ্য ; (চ) টেলিযোগাযোগ সেবা বা উহার ব্যবহারযোগ্য পণ্য ; (ছ) প্রশিক্ষণ সংক্রান্ত পণ্য ও সেবা ; এবং (জ) কৃষিজ ও কৃষিজাত পণ্য। (৩) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, উপ-ধারা (২) এ উল্লিখিত পণ্য বা সেবার…