৩২। কোন ব্যক্তি যদি ধারা ২০ এর বিধান লংঘন করেন, তাহা হইলে উক্ত লংঘন হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনূর্ধ্ব ১ (এক) বৎসর এবং অন্যূন ৬ (ছয়) মাস কারাদণ্ডে এবং ১ (এক) লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন।