২৯। কোন ব্যক্তি যদি ধারা ১৭ এর বিধান লংঘন করেন, তাহা হইলে উক্ত লংঘন হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনূর্ধ্ব ৩(তিন) বৎসর এবং অন্যূন ১(এক) বৎসর কারাদণ্ডে এবং ৫ (পাঁচ) লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে বা প্রতিশ্রুত পণ্য বা মূল্যের দ্বিগুণ অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন।