২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে— (১) ’’ক্রেতা’’ অর্থ অর্থের বিনিময়ে পণ্য বা সেবার স্বত্ব অর্জনকারী ব্যক্তি; (২) ’’ক্রেতা-পরিবেশক’’ অর্থ মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনাকারীর যে কোন স্তরের একজন ব্যক্তি যিনি একাধারে সংশ্লিষ্ট মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনাকারীর পণ্য বা সেবার ক্রেতা এবং কমিশনের বিনিময়ে উক্ত পরিচালনাকারীর পণ্য বা সেবা বিক্রয় বা সরবরাহের নিমিত্ত পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হন; (৩) ’’নির্ধারিত’’ অর্থ বিধি দ্বারা নির্ধারিত; (৪) ’’পণ্য’’ অর্থ কোন অস্থাবর বাণিজ্যিক সামগ্রী যাহা অর্থ বা মূল্যের বিনিময়ে বিক্রেতার নিকট হইতে কোন ক্রেতা ক্রয়…