১৬। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, মোড়কজাতকরণ ব্যতীত মাল্টি-লেভেল মার্কেটিং পদ্ধতিতে কোন পণ্য বিপণন করা যাইবে না। (২) উপ-ধারা (১) এর অধীন মোড়কাবদ্ধকরণের ক্ষেত্রে প্রত্যেক মোড়কে, অন্যান্য বিষয়ের মধ্যে, স্পষ্টভাবে নিম্নবর্ণিত তথ্য লিপিবদ্ধ করিতে হইবে, যথা:— (ক) পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ও দেশের নাম; (খ) পণ্যের ওজন, পরিমাণ ও ব্যবহার বিধি; (গ) পণ্যের সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য; (ঘ) পণ্য উৎপাদনের তারিখ; (ঙ) পণ্য প্যাকেটজাতকরণের তারিখ; (চ) পণ্যের মেয়াদোত্তীর্ণের তারিখ অথবা ওয়ারেন্টি বা গ্যারান্টির মেয়াদ; এবং (ছ) পণ্যের গুণগতমান সংক্রান্ত তথ্য।