১৩। (১) সরকার নিম্ন বর্ণিত যে কোন কারণে, যুক্তিসংগত মনে করিলে, কোন লাইসেন্স বাতিল বা স্থগিত করিতে পারিবে, যদি লাইসেন্সি— (ক) এই আইন বা বিধির কোন বিধান বা লাইসেন্সের কোন শর্ত ভংগ করিয়া থাকেন; বা (খ) কোন অসত্য তথ্য প্রদান করিয়া বা কোন তথ্য গোপন করিয়া লাইসেন্স গ্রহণ করিয়া থাকেন; বা (গ) লাইসেন্সে নির্ধারিত সময়সীমার মধ্যে উহাতে উল্লিখিত মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনা শুরু করিতে ব্যর্থ হইয়া থাকেন; বা (ঘ) লাইসেন্সে অনুমোদিত ব্যবসা পরিত্যাগ করিয়া থাকেন বা অনুমোদনহীন অন্য কোন ব্যবসা পরিচালনা করিয়া থাকেন বা পরিচালনার সহিত জড়িত বা সংশ্লিষ্ট থাকেন; বা (ঙ) এই আইনের অধীন দণ্ডনীয় কোন অপরাধ করিয়া…