১০। (১) সরকারের পূর্বানুমোদন ব্যতিরেকে, কোন লাইসেন্স বা উহার অধীনে অর্জিত স্বত্ব সম্পূর্ণ বা আংশিকভাবে হস্তান্তরযোগ্য হইবে না। (২) উপ-ধারা (১) এর বিধান লংঘন করিয়া কোন হস্তান্তর করা হইলে উহা অকার্যকর বলিয়া গণ্য হইবে।