৮। ধারা ১০ এর বিধান সাপেক্ষে নিম্নবর্ণিত ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো ব্যাংকের শেয়ারহোল্ডার হইতে পারিবে, যথা:- (ক) ব্যাংকের ঋণগ্রহীতা; (খ) ধারা ২ এর উপ-ধারা (১) এর দফা (থ)-তে বর্ণিত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান; (গ) Societies Registration Act, 1860 (Act No. XXI of 1860), Trusts Act, 1882 (Act No. II of 1882), সমবায় সমিতি আইন, ২০০১ (২০০১ সনের ৪৭ নং আইন) বা কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) এর অধীন নিবন্ধিত এইরূপ কোনো প্রতিষ্ঠান, যাহা উদ্যোগ মূলধন প্রদান কার্যক্রম পরিচালনা করে; এবং (ঘ) একাধিক ব্যক্তি উদ্যোক্তা হিসাবে নিজস্ব অর্থায়নে।