১৩। (১) নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে ব্যাংকের পরিচালনা বোর্ড গঠিত হইবে, যথা:- (ক) বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ঋণগ্রহীতা (শেয়ার হোল্ডার) কর্তৃক নির্বাচিত ৪ (চার) জন ব্যক্তি, যাহারা “নির্বাচিত পরিচালক” বলিয়া গণ্য হইবেন; (খ) অন্যান্য শেয়ারহোল্ডারগণ কর্তৃক মনোনীত ৩ (তিন) জন পরিচালক; (গ) লাইসেন্সিং কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত ২ (দুই) জন স্বতন্ত্র পরিচালক; এবং (ঘ) ব্যবস্থাপনা পরিচালক, পদাধিকারবলে, বোর্ডের পরিচালক হইবেন, তবে তাহার ভোটাধিকার থাকিবে না। (২) উপ-ধারা (১) এ বর্ণিত কোনো নির্বাচিত বা মনোনীত পরিচালক তাহার দায়িত্ব গ্রহণের তারিখ হইতে ৩ (তিন) বৎসর মেয়াদে স্বীয় পদে অধিষ্ঠিত থাকিবেন। (৩)…