৯৷ কর্তৃপক্ষের দায়িত্ব ও কার্যাবলী হইবে নিম্নরূপ, যথাঃ- (ক) দেশের দরিদ্র জনগোষ্ঠির দারিদ্র বিমোচন ও তাহাদের সার্বিক কল্যাণের লক্ষ্যে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান পরিচালনার জন্য সনদ প্রদান ও বাতিলকরণ; (খ) ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা বা প্রতিষ্ঠিত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের শাখা খোলার তথ্য সংরক্ষণ, নিরীক্ষণ, বিশ্লেষণ বা সরেজমিনে তদারকিকরণ; (গ) ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান একীভূতকরণ; (ঘ) অর্থায়নকারী সংস্থার অনুরোধে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের হিসাব নিরীক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ; (ঙ) অর্থায়নকারী সংস্থা কর্তৃক যাচিত তথ্যাদি প্রেরণ; (চ) নীতিমালা প্রণয়ন; (ছ) উপরি-উক্ত দায়িত্ব…