৮৷ (১) এই ধারার অন্যান্য বিধানাবলী সাপেক্ষে, পরিচালনা বোর্ড উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিবে৷ (২) চেয়ারম্যানের সহিত পরামর্শক্রমে পরিচালনা বোর্ডের সদস্য-সচিব পরিচালনা বোর্ডের সভা আহ্বান করিবেন৷ (৩) পরিচালনা বোর্ডের সকল সভায় চেয়ারম্যান সভাপতিত্ব করিবেন৷ (৪) সভা সংক্রান্ত অন্যান্য বিষয়সমূহ বিধি দ্বারা নির্ধারিত হইবে৷