৫১৷ (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কর্তৃপক্ষ, সরকারের পূর্বানুমোদনক্রমে এবং সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে৷ (২) বিশেষ করিয়া এবং উপরি-উক্ত ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুণ্ন না করিয়া, অনুরূপ বিধিতে যে সব বিষয়ে বিধি প্রণয়নের জন্য সুস্পষ্টভাবে উল্লেখ করা হইয়াছে সে সব বিষয় ছাড়াও নিম্নবর্ণিত সকল অথবা যে কোন বিষয়ে বিধান করা যাইবে, যথাঃ- (ক) ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের সংরক্ষিত তহবিল ও পরিচালনার শর্ত; (খ) ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান কর্তৃক ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় শর্তাবলী ; (গ) স্বল্প মূলধনী ক্ষুদ্র ব্যবসা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পে বিনিয়োগ সংক্রান্ত শর্তাবলী; (ঘ)…