৪৯৷ এই আইনের বিধানাবলী কার্যকর করার ক্ষেত্রে কোন অসুবিধা দেখা দিলে সরকার, এই আইনের অন্যান্য বিধানের সহিত সামঞ্জস্য রাখিয়া, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, উক্ত বিধানের স্পষ্টীকরণ বা ব্যাখ্যা প্রদান করতঃ কর্তৃপক্ষের করণীয় বিষয়ে দিক নির্দেশনা প্রদান করিতে পারিেবঃ তবে শর্ত থাকে যে, এই আইন কার্যকর হইবার ২ (দুই) বত্সর পর এই ধারার অধীন কোন ব্যবস্থা গ্রহণ করা যাইবে না৷