২৬৷ হাইকোর্ট বিভাগ কর্তৃপক্ষের দরখাস্তের ভিত্তিতে কোন ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান অবসায়নের জন্য আদেশ প্রদান করিতে পারিবে, যদি- (ক) উক্ত প্রতিষ্ঠানের সনদ বাতিল করা হয়; (খ) উক্ত প্রতিষ্ঠান উহার দায় পরিশোধ করিতে অক্ষম হয়; (গ) উক্ত প্রতিষ্ঠান এই আইনের কোন বিধান লঙ্ঘন করিবার অপরাধে দন্ডপ্রাপ্ত হয়৷