২৪৷ (১) প্রতিটি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের প্রধান কাজ হইবে এই আইনের অধীন প্রদত্ত সনদের শর্তের অধীন ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা ও তত্সংশ্লিষ্ট অন্যান্য আনুষঙ্গিক সহায়তা প্রদান করা৷ (২) বিশেষ করিয়া এবং উপরি-উক্ত বিধানের সামগ্রিকতা ক্ষুণ্ন না করিয়া, কোন ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের নিম্নবর্ণিত ক্ষমতা ও দায়িত্ব থাকিবে, যথাঃ- (ক) দরিদ্র জনসাধারণকে স্বচ্ছল ও স্বাবলম্বী করিবার জন্য ঋণ সহায়তা প্রদান করা; (খ) দরিদ্র জনসাধারণকে বিভিন্ন প্রকার অর্থনৈতিক কাজ-কর্ম পরিচালনার জন্য পরামর্শ ও সহযোগিতা প্রদান করা; (গ) ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের সদস্যগণের নিকট হইতে আমানত গ্রহণ করা; (ঘ) ঋণ প্রদান সংক্রান্ত বিষয়ে ব্যাংকে…