২৩৷ সনদপ্রাপ্ত প্রত্যেক ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান উহার অর্থায়নকারী সংস্থার স্বার্থ সংরক্ষণার্থ- (ক) অর্থায়নকারী সংস্থা হইতে গৃহীত ঋণ বা অনুদান অঙ্গীকারাবদ্ধ খাত ও উদ্দেশ্য ব্যতীত অন্য কোন খাত বা উদ্দেশ্যে ব্যবহার করিবে না; (খ) অর্থায়নকারী সংস্থার চাহিদা মোতাবেক- (অ) তত্কর্তৃক নির্ধারিত ছক ও সময়ে উহার নিকট প্রতিবেদন প্রেরণ করিবে; (আ) প্রদত্ত ঋণ বা অনুদান সংশ্লিষ্ট যে কোন কার্যক্রম, এলাকা পরিদর্শন এবং রেকর্ড বা দলিলপত্র পরীক্ষা করার বিষয়ে সহযোগিতা করিবে৷