১২৷ (১) কর্তৃপক্ষের একটি তহবিল থাকিবে, এবং উহাতে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) সনদ ফিস; (গ) ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের উপর কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত জরিমানালব্ধ অর্থ; (ঘ) কর্তৃপক্ষ কর্তৃক অন্য কোন উত্স হইতে প্রাপ্ত অর্থ; (ঙ) ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান কর্তৃক কর্তৃপক্ষ বরাবরে প্রদেয় নির্ধারিত বাত্সরিক ফিস; (চ) সরকারের পূর্বানুমোদনক্রমে, কোন বিদেশী সরকার, সংস্থা বা আন্তর্জাতিক সংস্থা হইতে প্রাপ্ত অনুদান৷ (২) পরিচালনা বোর্ডের অনুমোদনক্রমে তহবিলের সকল অর্থ কোন তফসিলি ব্যাংকে কর্তৃপক্ষের নামে রাখা হইবে এবং নির্ধারিত পদ্ধতিতে তহবিল পরিচালনা করা হইবে৷ (৩) এই আইনের অধীন…