১৷ (১) এই আইন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি আইন, ২০০৬ নামে অভিহিত হইবে৷ (২) সমগ্র বাংলাদেশে এই আইনের প্রয়োগ হইবে৷ (৩) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখ নির্ধারণ করিবে সেই তারিখে এই আইন কার্যকর হইবে৷