৬৯। (১) এই আইন প্রবর্তনের সঙ্গে সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ (১৯৯০ সনের ২০ নং আইন), অতঃপর ‘উক্ত আইন’ বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত হইবে। (২) উক্ত আইন রহিত হইবার সঙ্গে সঙ্গে, উহার অধীন গঠিত- (ক) ‘জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ড’ বিলুপ্ত হইবে; এবং (খ) ‘জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ড তহবিল ও এতৎসংক্রান্ত ‘জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ড ( তহবিল রক্ষণাবেক্ষণ ও অর্থ ব্যয় ) বিধি, ২০০১’ বিলুপ্ত হইবে, এবং বিলুপ্ত তহবিলে গচ্ছিত সকল অর্থ সরকারি কোষাগারে স্থানান্তরিত হইবে। (৩) উক্ত আইন রহিত হওয়া সত্ত্বেও, উহার অধীন- (ক) কৃত কোনো কার্য বা গৃহীত ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে…