৫৪। এই আইনে ভিন্নরূপ কিছু না থাকিলে, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে মাদকদ্রব্য অপরাধের অভিযোগ (এফ আই আর) দায়ের, তদন্ত, অনুসন্ধান, বিচার ও নিষ্পত্তির ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির বিধানাবলি প্রযোজ্য হইবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২০ ২০১৮ সনের ৬৩ নং আইনের ধারা ৫৪ এর সংশোধন। ২১। উক্ত আইনের ধারা ৫৪ তে উল্লিখিত ‘‘বিচার ও ’’ শব্দগুলির পর ‘‘আপিল’’ শব্দ সন্নিবেশিত হইবে।